আজ (৯ আগষ্ট, ২০২৫) মধ্য রাতে ডিসি রোড, গৃদকালিন্দিয়া বাজার এলাকায় একটি কসমেটিক্স দোকানে আগুন লাগে। এই দোকানটি একটি কফি শপের পাশে অবস্থিত ছিল। আগুনে দোকানের নগদ সাড়ে চার লক্ষ টাকা সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে – জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুণের সূত্রপাত।
ঘটনাস্থলে উপস্থিত হওয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় জনগণ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টার ফলে আগুন আরও ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানের মালিকের নাম রায়হান (K H Rayhan) । পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর দোকানের মালিক ক্যাশ বাক্স খালি দেখতে পান। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা কেউ দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ সাড়ে চার লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন আগুন লাগার কারণ তদন্ত করছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।